Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মদিনে ৯৯ প্রদীপ প্রজ্বালন

এখন সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর , ২০২৬, ১০:২০:২৯ এম
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের  জন্মদিনে ৯৯ প্রদীপ প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রাণবন্ত আয়োজনে পালিত হয়েছে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী। বুধবার সন্ধ্যায় চারুপীঠ যশোর এর আয়োজন করে। নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ক্ষুদে শিল্পীদের সাথে নিয়ে  প্রজ¦ালন করেন ৯৯ টি প্রদীপ। অনুষ্ঠানের মাঝে ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম‘ সংগীতের সাথে আতিকার নৃত্য পরিবেশনা সকলকে বিমোহিত করে তোলে। প্রতিষ্ঠানের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড মাহামুদ হাসান বুলু। বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক  ও সাংবাদিক নেতৃবৃন্দ জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশনেন। আগামী বছর শিল্পীর শততম জন্মদিন সম্মিলিতভাবে এবং স্বারম্বরে পালনের জন্যে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)