শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা প্রদান করছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি মাগুরা জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এ সময় শ্রীপুর উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, মৎস্যজীবী দল, তাতীদল, সমবায় দল, কলেজ ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মাসুদ মজুমদার, চৌধুরী রেজাউল হক মিন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।