Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গার পরিচিত মুখ টুটুলের ইন্তেকাল

এখন সময়: শুক্রবার, ২৪ এপ্রিল , ২০২৬, ০৩:২৬:১৪ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের পরিচিত মুখ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আসাদুজ্জামান টুটুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।
জানা যায়, রোববার ইসলামপুর গ্রামে অবস্থানকালে বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার সাড়ে ১১টার দিকে মরহুমের জানাজা শেষে গোপীবল্লভপুর গোরস্থানে দাফন করা হয়েছে। কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু সাইদ পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)