আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার রুহুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার দুপুর বারোটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে প্রথমেই আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পার্ঘ দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল, সাবেক সহ-সভাপতি জামসিদুল হক মনি, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মহসিনুজ্জামান চাঁদ, সদস্য বহুলুল হাসান প্রমুখ। এছাড়াও কয়েকজন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপার রুহুল কবির আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন ও আলোচনার এক পর্যায়ে বলেন সাংবাদিকরা জাতির বিবেক সমাজের ঘটে যাওয়া গোপন তথ্যগুলো প্রকাশ করে আমাদের জাতিকে উজ্জ্বলময় পথ দেখান। প্রতিটা সাংবাদিকদের সহযোগিতা আমাদের প্রয়োজন, সাংবাদিক পুলিশ মিলে এলাকার মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।