Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বারীনগর হাটে খাজনা বৃদ্ধির প্রতিবাদে সবজি কেনা বন্ধ

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ০২:৪৯:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বারীনগর সাতমাইল বাজারের খাজনা বৃদ্ধির প্রতিবাদে সকল প্রকার সবজি কেনাবেচা বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সবজি বিক্রি করতে আসা চাষিদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। হাট মালিকরা বলছেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গত বছর বারীনগর বাজারে খাজনা ছিলো প্রতি মণে ৮ টাকা হারে। চলতি পহেলা বৈশাখ থেকে বাজারের নতুন ইজারা দেওয়ার পর হঠাৎ ব্যবসায়ী বা কৃষকদের সাথে কোন প্রকার কথা বলা ছাড়াই বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রতি মণে ১ টাকা বৃদ্ধি করে ৮ টাকার জায়গায় ৯ টাকা খাজনা নির্ধারণ করে হাট মালিকরা। এর প্রতিবাদে খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা সকল প্রকারের সবজি কেনা বন্ধ করে দেয়। হঠাৎ এমন সিদ্ধান্তে বাজারে সবজি বিক্রি করতে এসে বিপাকে পড়েন শ’শ’ কৃষক। তারা সবজি নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে। এতে বাজারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
কৃষক নজরুল ইসলাম বলেন- হঠাৎ সবজি কেনা বন্ধের সিদ্ধান্তে তারা চরম বিপাকে পড়েন। গরমে অতিষ্ঠ হয়ে তারা তাদের সবজি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হাপিত্যেশ অবস্থা।
আব্দুস সাত্তার নামের একজন কৃষক জানান, বাজারে খাজনা ও মণ প্রতি ঢলতা নিয়ে কিছু সময় সবজি কেনা বন্ধ করে রাখেন ব্যবসায়ীরা পরে সমাধান হয়ে গেছে।
এই বিষয়ে হাট মালিক আব্দুস সালাম জানান, গত আওয়ামী লীগের সময় খাজনা ছিলো প্রতি মণে ১০ টাকা। আমরা গত বছর সেইটা কমিয়ে ৮ টাকা করি। এ বছর নতুন ডাক পাওয়ার পর সার্বিক লোকসান বিবেচনা করে প্রতি মণে ১ টাকা বৃদ্ধি করে ৯ টাকা করা হয়। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে কিছু সময়ের জন্য সবজি কেনা বন্ধ করেছিলেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)