Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৩:৫৫:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বিভিন্ন স্কুলে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, জ্যামিতি বক্স ও ফুল বিদায় বিদায় সংবর্ধনা জানানো হয়।
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে সকাল ১১ টায় স্কুলের হল রুমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান প্রবেশপত্র ও ফুল দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান।
অনুষ্ঠানের আহবায়ক সহকারী শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রভাষক কল্যাণ সরকার, সহকারী শিক্ষক সাইফুদ্দিন,সহকারী শিক্ষক কবিতা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী। অনুষ্ঠানে ১২৩ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
নিউটাউন বাদশহা ফয়সল ইসলামী ইন্সটিটিউট
নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট স্কুলে বেলা ১২ টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান প্রধান শিক্ষক এসএম রবিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন হকারী প্রধান শিক্ষক ইমরান গাজী, সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী, শাহিদুর রহমান বাবু, সহকারী শিক্ষক আবু হাসান মিটন প্রমুখ। অনুষ্ঠানে ১১৭ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমি
শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমিতে দুপুর ১টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবেশপত্র ফুল দিয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।
এসময় সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দেবনাথসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
সম্মিলনী ইন্সটিটিউশন
সম্মিলনী ইন্সটিটিউশন স্কুলে সকাল ১০টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার প্রবেশপত্র ফুল দিয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান। এ সময় সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়, সুলতানা পারভীন, আসাদুল হক, জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৬ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
নিউটাউন বালিকা বিদ্যালয়
নিউটাউন বালিকা বিদ্যালয়ে সকাল ১০টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন প্রবেশপত্র ও ফুল দিয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, ওয়াহিদুজ্জামান, আনোয়ার জাহিদ, আবু সাঈদ, পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ৬৬ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)