Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে স্বপ্নতরীর নববর্ষ উদযাপন ও ফ্যাশন শো

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৩:৫৬:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নতরী’-র বার্ষিক কর্মসূচির আওতায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর সুইড প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং সুইড প্রতিবন্ধী স্কুল, ড্রিমগার্ল ইন্টারন্যাশনাল বিউটি পার্লার ও সুতোয় বোনা যশোরের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় ফ্যাশন শো-র মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হাসান, বিদ্যালয়ের নির্বাহী সচিব আবুল বাশার সাইফুদদৌলা, সাংগঠনিক সচিব কাউসার আহমেদ, সদস্য এ কে এম শরফুদদৌলা ছটলু এবং মোঃ রবিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শহিদুল হক বাদল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী আনিসুর রহমান মুকুল এবং এজাজ উদ্দিন টিপু, শেকড় যশোরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
স্বপ্নতরী’র সভাপতি ওয়াদুদুর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসান এবং সদস্য দেব-দ্বীপ, উদয় কুমার দত্ত, শান্তা খাতুন ও শায়লা শারমিন অর্পা।
শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক জনাব শামীম আরা, রাহেলা খাতুন, জুনিয়র শিক্ষক সাবিনা খাতুন ও ফাতেমা খাতুন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আরেফিন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো শেষে অংশগ্রহণকারী সকল শিল্পী ও অতিথিদের স্বপ্নতরী যশোরের পক্ষ থেকে মিষ্টিমুখ ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদের মূলধারার উৎসবে সম্পৃক্ত করার এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)