Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ার প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ০৮:০৮:০৭ পিএম

মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় একটি ফার্নিচারের দোকানে ডেকে নিয়ে পাঁচশ’ টাকার প্রলোভনে ১১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খানকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ফরিদপুরের আলফাডাঙ্গা থানার পানাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা করেন।
র‌্যাব জানায়, র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স এর নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া থানায় দায়েরকৃত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খানকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাইল গ্রামে তার মেয়ের বাড়িতে অবস্থানকালে গ্রেফতার করেন। এরপর গ্রেফতারকৃত আসামিকে র‌্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।
উল্লেখ্য, গত শনিবার (২ মে) পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় দুপুরের দিকে মানসিক প্রতিবন্ধী শিশুটিকে ফার্নিচার ব্যবসায়ী আকতার খান তাকে দোকানের ভেতর নিয়ে ৫শ’ টাকা দেয়ার প্রলোভনে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আকতার খান পালিয়ে যায়। এরপর গত সোমবার (৪ মে) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)