Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় সাবেক ইউপি সদস্য সিরাজের ওপর হামলা

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ০৮:১০:১৪ পিএম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে( ৫১) কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দূর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বালুর চাতালের পাশে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে , কাজ শেষে মাওলানা মো: সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুল ইসলাম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রায়পাশায় ফিরছিলেন। তারা রায়পাশা বালুর চাতালের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জনের একদল দূর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে সিরাজুল ইসলামের ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে সিরাজুলকে উপুয্যপুরী কুপিয়ে মারাত্মক জখম করে। হামলার সময় সিরাজুলের সহযোগী আকিদুল দৌড়ে পার্শ্ববর্তী লোকজনদের খবর দেয়। পরে স্হানীয় লোকজন গুরুতর জখম সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে
তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
তবে কি কারণে মাওলানা সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে-সে বিষয়ে সঠিক কোন তথ্য জানা যায় নাই।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য যে, মাওলানা সিরাজুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি পরপর ৫ বার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)