Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মধুমতীতে নিখোঁজ সেই কিশোরীর মরদেহ উদ্ধার

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ০৮:০৭:২২ পিএম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমার (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে লোহাগড়া উপজেলার পার্শ্ববর্তী কাশিয়ানীর ইচাখালি এলাকায় নদীর চর থেকে তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সীমা উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে লোহাগড়ার ঘাঘা নতুনপাড়া এলাকায় তার নানি বাড়িতে থাকত। গত ১০ মে (রোববার) বেলা ৩টার দিকে নানির সাথে মধুমতী নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে যায় সীমা।
নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মী এবং খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দল দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালায়।
তবে টানা দুদিন চেষ্টা করেও তখন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইচাখালির চরে মরদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।
কিশোরী সীমার এমন করুণ মৃত্যুতে ঘাঘা নতুনপাড়া ও ইতনা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)