Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ১২:১৬:০৭ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে শনিবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা রেশমাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন এনটিভির (মণিরামপুর ও কেশবপুর) প্রতিনিধি মোঃ এনামুল হাসান, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি মোঃ ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোদক, সেলিম রেজা, ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার সংগঠনের উপজেলার সভাপতি মোঃ শামীম আখতার মুকুল, সহ সভাপতি মনজুরুল ইসলাম ডাবলু প্রমুখ। মানববন্ধনে কেশবপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক ও স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)