Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গ্রেফতার

এখন সময়: বুধবার, ১০ জুন , ২০২৬, ০৩:০৮:৩৭ এম

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : মামলা না থাকলেও আওয়ামীগের সাথে যুক্ত থকার অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজগর আলী যশোর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সদস্য। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আজগর আলীর ভাই আব্দুল হান্নান অভিযোগ করেন, বাঘারপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়িতে তিনি ও তার ছোট ভাই আজগর আলী বসবাস করেন। সোমবার দিবাগত রাত একটার দিকে পুলিশ তাদের বাড়িতে আসে। এ সময় তারা পুলিশকে মঙ্গলবার সকালে আসতে বলেন। কিন্তু পুলিশ তা শোনেনি। পুলিশ এ সময় ঘরের বাইরে রাখা কোদাল ও শাবল দিয়ে ঘরের জানালা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ মই এনে নির্মাণাধীন বাড়ির দোতলার ছাদে ওঠার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে পুলিশ তাদের গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আজগর আলী ঘরের দরজা খুলে বাইরে আসেন। রাত তিনটার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
আব্দুল হান্নান বলেন, আজগর আলী এক সময় যশোর জেলা আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সদস্য ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কোনো কমিটিতে নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম, কী কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে। কিন্তু পুলিশ আমাদের কিছুই জানাইনি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজালাল আলম বলেন, অধ্যক্ষ আজগর আলী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি। সোমবার দিবাগত রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে যশোর নড়াইল মহাসড়কের চাড়াভিটা এলাকায় একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে
তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে ওই মামলার এজাহারে আজগর আলীর নাম নেই।
ওসি বলেন, আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা খুলতে চাননি। এজন্য আমরা দরজা খোলার চেষ্টা করেছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)