Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ট্রাক চুরি মামলায় সাবেক যুবদল নেতা আলমগীর আটক

এখন সময়: শনিবার, ১১ জুলাই , ২০২৬, ০৮:৩৮:৪৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাঘারপাড়ায় ট্রাক চুরি মামলায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।মঙ্গলবার রাত ১০টার দিকে খাজুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর তেলিধান্যপুর গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে। ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, গত ৭ জুন তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্মহাউসে খাজুরা পুলিশ ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ ভাবে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় জামাল, সেতু ও এনামুলকে তারা ফার্মহাউজের ভেতরে একটি চোরাই ড্রাম ট্রাক কেটে টুকরো করছিলো। এ তিনজনসহ ছয়জনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করা হয়। এ ঘটনা জড়িত থাকার অভিযোগে যশোর শহরের বকচর হুশতলা মাঠপাড়ার হামজাকে আটক করে পুলিশ । আদালতে আটক আসামিদের দেয়া জবানবন্দিতে আলমগীর হোসেনের নাম উঠে আসে। মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রাক চুরি মামলা আলমগীরকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)