Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

এখন সময়: রবিবার, ১৯ জুলাই , ২০২৬, ০৪:৪৩:৫৪ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেন করায় পুলিশের অভিযানে শহরের ভিটাসাইর এলাকা থেকে এজেন্ট আমিনুল ইসলাম নয়ন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৩ টায় সদরের ভিটাসাইর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ অভিযানে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অনলাইন জুয়া সাইবার অপরাধ ও অবৈধ লেনদেন করার অপরাধে মামলা করা হয়েছে। জুয়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে জুয়া প্রতিরোধ আইনে অনুসারে মামলা রুজু করা হয়েছে। ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে এ চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আল মাহামুদ বলেন, মোবাইল ফোনে বিভিন্ন সার্ভার ব্যবহার করে জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। এছাড়া অনলাইনের মাধ্যমে অবৈধ্য ভাবে মোটা অঙ্কে টাকা লেনদেন করছিল। বিভিন্ন সময় দেশে-বিদেশে ভিপিএন-পক্সি সার্ভার ব্যবহার করে বিভিন্ন সময় প্রায় ৩ কোটি টাকার অর্থ লেনদেন করেছে ওই যুবক। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে অভিযুক্ত যুবক মোবাইল ফ্যাইনানশিয়াল সার্ভিস একাউন্টে মাধ্যমে প্রায় ৫ লক্ষ পঁচানব্বই হাজার হাজার পাঁচপশত সাতান্ন টাকা লেনদেন করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)