Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

এখন সময়: শুক্রবার, ১৭ জুলাই , ২০২৬, ০১:১৫:২০ পিএম

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাড়িতে কেউ না থাকায় ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়ি এ ঘটনাটি ঘটে। সরেজমিনে গেলে বাড়ির মালিক মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন সহ পার্শ্ববর্তী শিউলি পারভিন, জোহরা খাতুন, সুফিয়া খাতুন, ফিরোজ আহমেদ ও নাহিদ হাসান খোকন এই প্রতিবেদককে জানান, রিজিয়া খাতুন (৫৬) সাতক্ষীরা তার ভাইয়ের বাসায় বেড়াইতে গিয়েছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে এসে দেখে ঘরের দরজার হাসকল ডুবনি ভাঙ্গা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন তিনটা বক্সের তালা ভাঙ্গা। বক্সের মধ্যে থাকা একজোড়া রুলি যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪০ হাজার টাকা, জমি বিক্রয়ের নগদ টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারি, বিদেশি  অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩ টা দামীর শাড়ি ও অন্যান্য আসবাবপত্র সহ সর্বমোট প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী রিজিয়া খাতুন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)