Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই , ২০২৬, ০৪:২০:৪১ এম

স্পন্দন ডেস্ক : চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল এবং সুসমন্বিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব দিয়েছে সরকার। 

শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সুষম সমন্বয় ও নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিমন্ত্রীকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুতকৃত ত্রাণ সামগ্রীর সার্বিক অবস্থা এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা, বন্যা মোকাবিলা কার্যক্রমে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও কাজের মধ্যে দৃঢ় সমন্বয় সাধন নিশ্চিতকরণ, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে স্থায়ী বা দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)