Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এখন সময়: শনিবার, ২৫ জুলাই , ২০২৬, ০৬:৪২:৩৪ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি : ‘মাদক নয়, মাঠে নামি, জুয়া নয়, স্বপ্ন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি অব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির, মাষ্টার আজিজুর রহমান, পৌর আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক ভাইস চেয়ারম্যার একরামুল হক, জামায়াত সমর্থিত পৌর মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, দোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং বলুহর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ওলিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অনুষ্টানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বলুহর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে দোড়া ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে। এছাড়াও একই দিনে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)