Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শুড়া গ্রামে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ, দর্শকদের উপচে পড়া ভিড়

এখন সময়: শনিবার, ২৫ জুলাই , ২০২৬, ০৬:৪৫:৩০ এম

মাসুম বিল্লাহ : যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালী ইউনিয়নের শুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ব্যতিক্রমী "বিবাহিত বনাম অবিবাহিত" প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠক তনু বিশ্বাস ও অলক বিশ্বাসের তত্ত্বাবধানে আয়োজিত এ খেলাকে ঘিরে বিকেল থেকেই মাঠে উৎসুক দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। সারাদিনের কর্মব্যস্ততা শেষে এলাকার বিভিন্ন বয়সী মানুষ খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন। খেলার উদ্বোধন করেন আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ইছালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও আয়কর আইনজীবী মো. জুয়েল মুন্সী (এলএলবি, জাবি), এনইউ আইটিপি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিবন্ধিত আয়কর আইনজীবী। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলেন ম্যাচ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। ফলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি ড্র হয়। খেলা শেষে উভয় দলের ক্রীড়াসুলভ মানসিকতার স্বীকৃতি হিসেবে দুই দলকে দুই হাজার টাকা করে সম্মাননা প্রদান করেন অ্যাডভোকেট জুয়েল মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও দর্শক। বক্তারা বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয়রাও ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)