Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় পুলিশের অভিযানে ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ১৪ আগস্ট , ২০২৬, ১০:০৮:৪০ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ইমরান হোসেন (৩২) নামে ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সক্রিয় কর্মী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার দরি-দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তার ইমরান হোসেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের দরি-দুর্গাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান হোসেন শার্শার ১ নম্বর ডিহি ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সক্রিয় কর্মী। পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ও এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দরি-দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আটককৃত ছাত্রলীগ কর্মী শার্শা থানার মামলা নং-৩১, তারিখ ২৩ অক্টোবর ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৮৫, ৩৮৬, ৫০৬, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ রয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালে পুলিশ প্রহরায় তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)