Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনি পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ০৭:১৭:৩০ পিএম

আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আশাশুনি উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশাশুনি দলিল লেখক সমিতির অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি সাইফুল ইসলাম (বাবু) ও সাধারণ সম্পাদক আ.জা.ম নাসির উদ্দীন নির্বাচন পরিচালনা করেন। ২১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় সভাপতি পদে সার্জেন্ট (অবঃ) মনিরুজ্জামান ও কোষাধ্যক্ষ পদে সঞ্জয় দেবনাথ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি¦তা করেন গাউসুল আজম ও মোড়ল রুহুল আমিন। গাইসুল আজম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ সময় জেলা শাখার অতিঃ সাধারণ সম্পাদক শেখ আনজারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ, রোকন উদ্দীন, কোষাধ্যক্ষ তাহের হোসেন চান্দু, কার্যনির্বাহী সদস্য আঃ রশিদ, সৈয়দ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)