Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে এমপি মনোয়ার

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৭:৩৮:৩৮ পিএম

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় হাম মহামারী চরম আকার ধারণ করেছে। শনিবার সকাল সাড়ে দশটায় মাগুরা সদর হাসপাতালে আমি আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার। তিনি জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে সংসদের স্পিকারকে হাম বিষয়ক কিছু পরামর্শ দিয়ে বলেন- সকল সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় গিয়ে সরাসরি হাম মহামারি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করার জন্য যেন নির্দেশ দেয়া হয়, যা পরবর্তীতে সারা বাংলাদেশে প্রশংসা ও আলোচনা সৃষ্টি করে। তারই অংশ হিসেবে তিনি মাগুরায় শনিবার ২৫০ সালে বিশিষ্ট হসপিটালে পরিদর্শন শেষে বলেন, বাংলাদেশে হাম মহামারি আকার ধারণ করছে তবে আমাদের মাগুরাতে এখনো সহনীয় পর্যায়ে আছে। বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন রোগী ভর্তি আছে যাদের মধ্যে ৮ জন শিশু এবং ৩ জন বয়স্ক। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মাধ্যামে সবাইকে সচেতন করতে চাই তারা যেন এ ধরনের রোগীদের বাসায় না রেখে হাসপাতালে এসে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করেন এবং ডাক্তারদের পরামর্শ নেন। বাড়িতে রেখে রোগীদের ঝুঁকির মধ্যে ফেলবেন না। এসময় তার সাথে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ মহসিন আলী ফকির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদেরসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সদর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)