মাগুরা প্রতিনিধি: মাগুরার আলোকদিয়ার পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঢাকাস্থ প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংবর্ধনা কমিটির আহবায়ক মোঃ হাসানুল বারীর সভাপতিত্বে স্কুল মাঠে শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কর্মসুচির মধ্যে রয়েছে বৃক্ষ রোপণ,সম্মাননা স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। প্রধান অতিথি বলেন, সংস্কৃতি একটি দেশের উন্নযনে পরিচয় বহন করে। দেশের সাংস্কৃতিক অবস্থা কেমন তা দেখলেই সে দেশ কতটা উন্নত তা জানা যায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়র হোসেন খান। এর আগে মন্ত্রী মহম্মদপুরে আমিনুর রহমান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং বিনোদপুরে খাল খনন কর্মসুচি উদ্বোধন করেন।