প্রেসবিজ্ঞপ্তি : কবি শেখ শাহরিয়ার সোহেল প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ সালে যশোর সদর থেকে শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। কবি ও প্রাবন্ধিক শেখ শাহরিয়ার সোহেল যশোরে। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ মাস্টার্স করে বর্তমানে শিক্ষকতা করছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। প্রকাশিত সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৭টি। সম্পাদনা করেন সাহিত্য পত্রিকা ‘পথিক,’ যা ১৯৯৬ খ্রি. থেকে চলমান রয়েছে। বক্তৃতা, উপস্থাপনা, আবৃত্তির পাশাপাশি দেশের জাতীয় পত্রিকাসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত লিখছেন। ২০১৬ ও ২০১৭ সালেও তিনি যশোর সদরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া ‘বাংলা বিষয়ে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বহু পুরস্কার ও সনদপত্র পেয়েছেন।