Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

টয়লেটে হাত ধোয়ার উপকরণ নেই, মিষ্টির দোকানে জরিমানা

এখন সময়: রবিবার, ২৪ মে , ২০২৬, ১০:০১:৪২ পিএম

মাগুরা প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সৈয়দ আতর আলী রোড ও পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে মিষ্টির প্রতিষ্ঠান, মশলার দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার নামক মিষ্টির প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও পরিবেশে বিভিন্ন মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিক্রয়, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেট শেষে কর্মচারীদের ভালোভাবে হাত না ধুয়ে মিষ্টি তৈরি (কারখানা ও টয়লেটে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ পাওয়া যায়নি), মিষ্টির মধ্যে বিভিন্ন পোকার উপস্থিতি, মাকড়সা ও মাকড়সার ময়লাযুক্ত র‌্যাকে মিষ্টি খোলা রেখে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ, একই ফ্রিজে খোলা ছানার সাথে মেয়াদ উত্তীর্ণ ও বাসি মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে অননুমোদিত রঙ ব্যবহার ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় মালিক সঞ্জয় সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে পুরাতন বাজারে মশলাসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে মশলার দাম বৃদ্ধি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য বিক্রয় না করা, পণ্যের মোড়কীকরণ বিধিবহির্ভূত পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত মুনাফা না করা ইত্যাদি ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন অধিকারী, নিরাপদ খাদ্য কর্মকর্তা, রবিউল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা, ফয়েজুল কবীর, ডি এস আই, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)