Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

এখন সময়: রবিবার, ২৪ মে , ২০২৬, ১০:০১:১৩ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে রোববার সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রতিবন্ধী ব্যক্তিরা। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার প্রদত্ত ভাতা দিয়ে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত ভাতার পরিমাণ বৃদ্ধি করার দাবি জানান তারা। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কর্মক্ষমতা হারানো ও দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বর্তমান ভাতা পর্যাপ্ত নয়।
মানববন্ধনে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)