Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অন্তঃসত্ত্বা নারীর পেটে শ্বশুর ও দাদি শাশুড়ির লাথি

এখন সময়: রবিবার, ২৪ মে , ২০২৬, ১১:৪২:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে শ্বশুর ও দাদি শাশুড়ির হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ স্বপ্না খাতুন (১৮) আহত হয়েছেন। শনিবার রাত ২ টার দিকে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত স্বপ্না ওই গ্রামের আকাশ হোসেনের স্ত্রী। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
৪ মাসের অন্তঃসত্ত্বা স্বপ্না খাতুন জানান, পারিবারিক কলহের জের ধরে বাড়িতে শালিস চলছিল। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুর টুটুল হোসেন ও দাদি শাশুড়ি ফারি বেগম ক্ষুব্ধ হয়ে তার পেটে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের অন্য সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে স্বপ্না খাতুন হাসপাতালে ভর্তি হন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)