Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নাভারণে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি শিশু খাদ্য বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০২:০৯:০৩ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি শিশু খাদ্য বিক্রির অভিযোগে বিসমিল্লাহ স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় শার্শা থানা পুলিশ ও যশোর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, ঠিকানাবিহীন একটি ফ্যাক্টরিতে তৈরি এসব শিশু খাদ্যে মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অনেক পণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ ছিল না এবং অনুমোদনহীন রং ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব খাদ্য নাভারণ বাজারে বিক্রি হচ্ছিল।
তারা আরও জানান, এ ধরনের খাদ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব খাদ্য গ্রহণে শিশুরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। এমনকি কিডনি বিকলের মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)