Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০১:২০:১৬ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অজ্ঞন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ,উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌরসভা সভাপতি আসলাম পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, শিক্ষক রহিমা আক্তার সম্পা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুল্লাহ সরদার, পীযুষ মন্ডল, খোরশেদুজ্জামান, ইউএনও কার্যালয়ের সিএ আব্দুল বারী, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)