Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দৌলতপুর সীমান্তে ২২০ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ জব্দ

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০২:০৮:৪১ পিএম

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তবর্তী দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ দৌলতপুর বিওপি এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দৌলতপুর বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)