Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারির মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ১২:০২:০৭ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যাক্তিত্ব যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কেসমত আলী মৃত্যু বরণ করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায়। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। কেশবপুর পৌর সভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল জানান তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। বুধবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দীর্ঘ তিন দশক ক্রীড়াঙ্গনে তার বিচরণ ও ভুমিকা ছিলো চোখে পড়ার মতো। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর উপজেলার ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও নিধি স্পোর্টিং ক্লাবের সভাপতি ক্রীড়াবিদ জয় সাহ। তিনি মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)