Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ১২:০৪:৫২ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামে মায়ের উপর অভিমান করে সুমাইয়া ইয়াসমিন কাকলি (২১) নামে কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মোঃ রজব আলী বিশ্বাসের মেয়ে। সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান জানান কাকলি খুব মেধাবী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পারিবারিক সকল কাজে তার পিতা-মাতাকে সহযোগিতা করে থাকে। সে মণিরামপুর ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো। কলেজে তার পরীক্ষা চলছে। বুধবার সকালে তার পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিলো। তার মা অসুস্থ থাকায় তাকে ভাত রান্না করতে বলেন। এই নিয়ে মা-বাবার সঙ্গে কথাকাকাটি হয়। তাদের উপরে অভিমান করে ঘরের আঁড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। প্রথমে এলাকাবাসী খবর পেয়ে তাকে উদ্ধার করে এলাকার পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা মৃত্যু হয়েছে বলে জানান। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)