Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যশোরে সংবাদ সম্মেলন

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ১২:০৬:২৬ এম

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় যশোরে সাংবাদিকদের অবহিতকরণে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কর্মসূচি এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের অগ্রগতি জনগণের সামনে আরো কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কারেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত লিখিত বক্তব্যে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সরকারের ১৮০ দিনের (১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পযর্ন্ত) অগ্রাধিকার ভিত্তিতে কাজের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশাসনের পক্ষ থেকে তুলে ধরেন। সেই সাথে সরকারের নর্িাচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা অনুযায়ী কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী করা এবং ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড ও কৃষ্ িঋণ মওকূফসহ সরকারের গৃহীত কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ গণি খান রিমনসহ সাংবাদিকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)