Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

এখন সময়: শনিবার, ১১ জুলাই , ২০২৬, ১০:৪১:০২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ২০০ টাকা। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)