Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রাথমিক বৃত্তি পেল ১৫৪৫ শিক্ষার্থী শীর্ষে সদর উপজেলা, জিলা স্কুল

এখন সময়: সোমবার, ১৩ জুলাই , ২০২৬, ১২:৩৭:০৪ এম

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। এ ফলাফলে যশোর জেলায় বৃত্তি পেয়েছে ১ হাজার ৫৪৫ শিক্ষর্থী । এর মেধ্য ট্যালেন্টপুলে ৬২২ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯২৩ শিক্ষার্থী। বৃত্তির ফলাফলে শীর্ষে রয়েছে সদর উপজেলা ও যশোর জিলা স্কুল। জেলা প্রাথমিক অফিস সূত্র জানায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার যশোর জেলার ১ হাজার ৪৯৬ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ হাজার ২৮০ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে বৃত্তি পেয়েছে ১ হাজার ৫৪৫ শিক্ষর্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬২২ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯২৩ শিক্ষার্থী। সদর উপজেলায় বৃত্তি পেয়েছে ৩৬৪ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৬৫ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৯৮ শিক্ষার্থী। শার্শা উপজেলায় বৃত্তি পেয়েছে ২০৩ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৯৬, সাধারণ গ্রেডে ১০৭ শিক্ষার্থী। মণিরামপুর উপজেলায় ২২২ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৮৩ ও সাধারণ গ্রেডে ১৩৯ শিক্ষার্থী। বাঘারপাড়া উপজেলায় বৃত্তি পেয়েছে ১১৪ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৪৩ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৭১ শিক্ষার্থী। ঝিকরগাছা উপজেলায় বৃত্তি পেয়েছে ১৮৭ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৬৭, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২০ শিক্ষার্থী। চৌগাছা উপজেলায় বৃত্তি পেয়েছে ১৫৯ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৬২ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯৭ শিক্ষার্থী। কেশবপুর উপজেলায় বৃত্তি পেয়েছে ১৫১ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৫২ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯৯ শিক্ষার্থী। অভয়নগর উপজেলায় বৃত্তি পেয়েছে ১৪৫ শিক্ষার্থী। ট্যালেন্টপুরে ৫৩ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯২ শিক্ষার্থী। বৃত্তির ফলাফলে শীর্ষে রয়েছে যশোর জিলা স্কুল। এস্কুল থেকে ৫৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৮ ও সাধারণ গ্রেডে ৮। এছাড়া যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ৪৭ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৩৬ , সাধারণ গ্রেডে ১১। পুলিশ লাইন স্কুল থেকে বৃত্তি পেয়েছে ১৫ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ১০ ও সাধারণ গ্রেডে ৫। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তি পেয়েছে ৯ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৬ ও সাধারণ গ্রেডে ৩।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)