Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

২৪ লাখ টাকার ইয়াবাসহ দুই বাস হেলপার গ্রেফতার

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৪৯:৪৩ এম

ফরহাদ খান, নড়াইল : ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ বাসের দুই হেলপারকে গ্রেফতার করা হয়েছে। যার বাজারমূল্য ২৪ লাখ টাকা। ঢাকা থেকে যাত্রীবাহী বাসে নড়াইলের উদ্দেশ্যে এ মাদক নিয়ে আসা হচ্ছিল। যা খুচরা পর্যায়ে বিক্রি করা হতো। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩০)। এরা দু’জন ঢাকাগামী বাসে হেলপারের আড়ালে দীর্ঘ আট বছর ধরে মাদকের চালান আনা-নেওয়ার কাজ করছেন। ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে শনিবার দুপুরে যাত্রীবাহী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে (ঢাকা মেট্টো ব-১১৯৬৫৮) অভিযান চালানো হয়। এ সময় বাসের সামনের সিটে বসা ইয়াকুব সরদারের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ইয়াকুবের সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়। তারা দু’জন যাত্রীবাহী বাসে হেলপারের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের চালান বহন করে আসছেন। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনের নামে মামলা দায়ের হয়েছে। এর আগে ২০১৮ সালে ইয়াকুবের নামে সদর থানায় মাদকের মামলা দায়ের হয়। #

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)