কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল জয়ী হয়েছে। সোমবার বেলা তিনটায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে ৩ ও ৫ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে।
ম্যাচের শুরুতেই টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ৭নম্বর ওয়ার্ড ক্রিকেট দল নির্ধারিত ১৩ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৬৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩ ও ৫ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন। তারা ১২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয়। খেলায় ৭ নম্বর ক্রিকেট দল বিশাল ব্যবধানে জয় পান। বিজয়ী দলের জনি ৭৬ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও রাসেল হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম।
খেলা শেষে মাঠের বাইরে থেকে ক্যাচ লুফে নেওয়া ৩ জন দশকদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্য, সাংবাদিক জামির হোসেন ও টুর্নামেন্ট আয়োজক কমিটি শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ।