Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী মেয়েকে মারপিট

এখন সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল , ২০২৬, ১২:০২:৩৭ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ও পূর্বশত্রুতার জেরে মানসিক প্রতিবন্ধী মেয়ে (১৫) ও স্ত্রী কবিতা দাসকে (৪২) মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার চিনাটোলা গ্রামে। ওই প্রতিবন্ধী মেয়ে ও স্ত্রী কবিতা দাস বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কৃষ্ণ দাস বাদি হয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীনদের সাথে আলাপকালে জানা গেছে, মণিরামপুর উপজেলা চিনাটোলা গ্রামের মৃত গৌরপদ দাসের ছেলে কৃষ্ণ দাসের সঙ্গে প্রতিবেশী অনীল দাসের ছেলে নয়ন দাস, তারাপদ দাস, অধির দাসের ছেলে শিমুল দাস, দীলিপ দাসের ছেলে সোহাগ দাসের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্বশত্রুতা চলে আসছিল। নয়ন দাস দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিবন্ধী মেয়ে নয়ন দাসের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবেশী অনীল দাসের ছেলে নয়ন দাস, তারাপদ দাস, অধির দাসের ছেলে শিমুল দাস, দীলিপ দাসের ছেলে সোহাগ দাস মিলে দেশীয় সঙ্গে সজ্জিত হয়ে প্রতিবন্ধী মেয়েকে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। প্রতিবন্ধী মেয়ের ডাক চিৎকারে স্ত্রী কবিতা দাস হামলাকারীদে কবল থেকে উদ্ধার করতে গেলে তারা তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট গুরুত্বর জখম করে। এক পর্যায় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় কৃষ্ণ দাস বাদি হয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপাকে মণিরামপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ মুঠোফোনে বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)