Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ব্যবসা হারানো নারী উদ্যোক্তা পায়রা এখন ছুটছেন ছেলেকে বাঁচাতে, সহায়তা কামনা

এখন সময়: মঙ্গলবার, ১৪ জুলাই , ২০২৬, ০৫:০৩:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক: ভবদহের ভয়াবহ ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা শুধু ফসলের মাঠই ভাসিয়ে নেয়নি, ডুবিয়ে দিয়েছে হাজারো মানুষের স্বপ্ন। তেমনই এক জলজ্যান্ত ও করুণ বাস্তবতার শিকার অভয়নগরের উদীয়মান নারী উদ্যোক্তা পারভীন আক্তার পায়রা। জলাবদ্ধতার নিষ্ঠুর থাবায় হারিয়েছেন ব্যবসা, পড়েছেন ঋণের চরম জালে। পাওনাদারদের তাগাদায় একসময় বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল নিজের ভিটেমাটি। দীর্ঘ সময় ঢাকায় জীবন কাটিয়ে একটু গুছিয়ে যখনই বাড়ি ফিরেছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, ঠিক তখনই ভাগ্য তার ওপর আরও এক নির্মম আঘাত হানলো। পরিবারের সাথে মিলিত হওয়ার পরদিন, পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনেই ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তার প্রিয় সন্তান। আনন্দের ঈদ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। এরপর থেকেই পারভীনের দিন কাটছে হাসপাতালের বারান্দায় বারান্দায়। বর্তমানে তার সন্তান ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় যুবকের মুখের হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে, যার জন্য জরুরি ভিত্তিতে একটি বড় অপারেশন প্রয়োজন। কিন্তু এই অপারেশনের জন্য প্রয়োজনীয় মূল্যবান ‘হাড়ের প্লেট’ ও আনুষঙ্গিক চিকিৎসা সামগ্রী কেনার সামর্থ্য নেই এই অসহায় মায়ের। ঋণের বোঝা মাথায় নিয়ে ঘরছাড়া পারভীন আক্তার যেখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছেন, সেখানে ছেলের এই আকাশচুম্বী চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। চিকিৎসার অভাবে হাসপাতালের বিছানায় ছটফট করছে এক উদীয়মান তরুণের ভবিষ্যৎ। এমতাবস্থায়, এক অসহায় মায়ের আকুল আবেদনে সাড়া দিয়ে ছেলেটির জীবন বাঁচাতে এবং তার মুখে হাসি ফোটাতে সমাজের সকল বিত্তবান, দানশীল ও প্রবাসীদের প্রতি মানবিক সহায়তার বিনীত অনুরোধ জানানো হয়েছে। সাহায্যের জন্যে বিকাশ বা নগদ নাম্বার ০১৭১৬৫৩৫৪৯৯।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)