Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যাবার্ষিকীতে জেইউজে’র কর্মসূচি

এখন সময়: মঙ্গলবার, ১৪ জুলাই , ২০২৬, ০৫:১১:৩২ এম

প্রেসবিজ্ঞপ্তি : আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার অকুতোভয় কলমযোদ্ধা, শহীদ সাংবাদিক দৈনিক জনকণ্ঠ’র বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল’র ২৬তম হত্যাবার্ষিকী। শামছুর রহমান কেবল’র হত্যাবার্ষিকী উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ জুলাই সকাল ১০টায় প্রেসক্লাবে উপস্থিতি ও কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদের কবর শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া প্রার্থনা এবং সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা। শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেইউজে’র সকল সদস্যসহ সাংবাদিকদের প্রতি বিনীত আহবান জানিয়েছেন জেইউজে সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। এদিকে, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাবার্ষিকী পালন উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহী সদস্য ও প্রতিনিধি ইউনিট চিফ রাহুল রায়, দৈনিক কল্যাণ ইউনিট চিফ লাবুয়াল হক রিপন, গ্রামের কাগজ ইউনিট চিফ নূর ইমাম বাবুল, দৈনিক স্পন্দন ইউনিটের ডেপুটি চিফ মিরাজুল কবীর টিটো, সমাজের কথার ডেপুটি চিফ এইচআর পরাগ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)