Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে শিক্ষার্থীদের নিয়ে র‌্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই , ২০২৬, ১০:৪৯:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং থেকে দূরে রাখতে সচেতনতামূলক টাউন হল মিটিং আয়োজন করেছে যশোরের র‌্যাব। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। বক্তব্যে মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স বলেন-মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও রাষ্ট্রকেও চরম ক্ষতির দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি আরও বলেন, মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস ও অনলাইনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে থাকতে হবে। সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সচেতনতামূলক মিটিংয়ে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)