Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা বেড়েছে

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই , ২০২৬, ১০:৫০:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ফের টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৩ নম্বর কক্ষের সামনে থেকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা খাতুন (২৫) সদর উপজেলার শেখহাটির কলাবাগান এলাকার ইদ্রিস আলীর স্ত্রী। এই নিয়ে চলতি মাসে বহির্বিভাগে অন্তত ২৫ রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। ফাতেমা জানান, তিনি বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য জেনারেল হাসপাতালে আসেন। ১০ টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখানোর পর পরীক্ষা-নিরীক্ষার জন্য প্যাথলজি বিভাগের সামনের লাইনে দাঁড়ান। এ সময় তার ব্যাগে থাকা ৯০০টাকা চুরি হয়ে যায়। রোগী সেজে লাইনে দাঁড়ানো অজ্ঞাত চোর কৌশলে তার টাকা তুলে নেয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ইদানিং হাসপাতালে বহির্বিভাগে রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা বেড়েছে। চলতি মাসে অন্তত ২৫ রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রের সদস্যরা রোগী সেজে লাইনে দাঁড়িয়ে রোগীর ব্যাগ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ছে। তাদের ধরতে বহির্বিভাগে নজরদারি বাড়ানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)