Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই , ২০২৬, ১০:৫৩:৫৪ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে চোরাই ছাগলসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে উপজেলার রাকড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন তার প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল বাড়ির সামনে বেঁধে রাখেন। কেউ না থাকার সুযোগে চোরেরা ছাগলটি চুরি করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে ছাগলসহ সন্দেহভাজনদের দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার ও ছাগলটি উদ্ধার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, আজিজুল ইসলাম (২৬), রাজিব হোসেন (২৩) ও নাহিদ ইসলাম (১৯)। তাদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)