Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ২১ আগস্ট , ২০২৬, ০৭:৪৭:৪২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত ইসলাম ইমন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী বেলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তার আরাফাত ইসলাম ইমন যশোরের শার্শা থানার বাগুড়ী বেলতলা গ্রামের ফারুক হোসেনের ছেলে। পুলিশ জানায়, শার্শা থানার এসআই সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল বাগআঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাগুড়ী বেলতলা গ্রামে আসানুরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আরাফাত ইসলাম ইমনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ তালিকামূলে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)