Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কৃষক সংগ্রাম সমিতির বর্ধিতসভা

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৭:৩৫:৩০ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে এক বর্ধিত সভা জেলা ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, অন্যতম সদস্য তৌহিদুর রহমান বাদল, আব্দুল জলিল মাস্টার, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস, অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, মণিরামপুর থানা কমিটির সাধারণ সম্পাদক আশীষ গাইন, কেশবপুর থানা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, রাকিব উদ দৌলা রাব্বি, নাজিমুদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সহসভাপতি আলী কদর মাস্টার। সভায় আগামী ২৬ মে মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত কৃষকনেতা মাস্টার ইমান আলীর ১৮তম ও ১৮ জুন বৃহস্পতিবার জেলা কমিটির সাবেক সভাপতি প্রয়াত কৃষকনেতা ডাঃ আব্দুল খালেক লস্করের ১ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল, সরাসরি সরকার কর্তৃক কৃষকের নিকট থেকে ধান ক্রয়, নির্ধারিত মূল্যে সার, ডিজেল, কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং ধানসহ সকল কৃষিপণ্য ও ফসলের উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নদ-নদী খনন ও খননকালে নদীগর্ভে নির্মিত ক্রসড্যাম উচ্ছেদের দাবিতে কৃষক-জনগণকে আন্দোলন-সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)