Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় উপবৃত্তি মিড ডে মিল চালুর লক্ষ্যে কমিটি গঠন

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১২:০২:২১ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মাদ্রাসায় ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় উপবৃত্তি, মিড ডে মিল ও অন্যান্য সুযোগ সুবিধা চালুর লক্ষে কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পৌর শহরের জমিয়াতের অস্থায়ী কার্যালয় বাংলাদেশ জমিয়াতুল মুদাঃ ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যৌথ উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কেশবপুরের মাদ্রাসা প্রধানদের সমন্বয়ে মদ্রাসায় সংযুক্ত এবতেদায়ী ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় উপবৃত্তি মিড ডে মিল ও অন্যান্য সুযোগ-সুবিধা চালু করার জন্য সরকারের নিকট উপস্থাপন ও দাবি আদায়ের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অধ্যাপক মোঃ কফিল উদ্দীনকে আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মোঃ আবু হাসানকে সদস্য সচিব করে কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে সর্বসম্মতি ক্রমে গঠিত পূর্ণাঙ্গ কমিটি হলো আহবায়ক মাওলানা কফিল উদ্দিন। সদস্য মোজাকফার হোসেন আতাউর রহমান, শরিফুল ইসলাম, আমিন উদ্দিন ও আলাউদ্দিন। সদস্য সচিব আবু হাসান, সদস্য আঃ হালিম ও কামাল উদ্দিন। কমিটি খুব শিঘ্রই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)