Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বেসরকারি ঝরনা ক্লিনিক ও হাসপাতালের যাত্রা শুরু

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১২:০৩:৩৫ এম

নিজস্ব প্রতিবেদক : সেবার প্রতিশ্রুতি নিয়ে যশোরের ঝরনা ক্লিনিক ও হাসপাতাল নামে আরও একটি বেসরকারি হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার শহরের গুরুদাস বাবু লেনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে হাসপাতালটির উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হাসনাত মো. আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ঝরনা ক্লিনিক ও হাসপাতালের পরিচালক আবুল কালাম আজাদ লিটু। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন মাসুদ রানা, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধ একরাম-উদ-দ্দৌলা, ঝরনা ক্লিনিক ও হাসপাতালের পরিচালক সাদমান সাকিব রুশাদ, আদনান আকিব সাদাত, তাসনিমুর তাহমিদ রায়াত প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)