Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃত্বে সাহিদ-রনি

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১২:৫১:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুক্রবার সম্পন্ন হয়েছে যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সাইদুর রহমান সাহিদ সভাপতি ও হাসিবুল হাসান রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে বকচর ডি কে কমিউনিটি সেন্টারে সকাল ৮টা থেকে বিকেলে ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৫১ ভোটারের মধ্যে ২৫০ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান সাহিদ। তিনি পেয়েছেন ১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহিদুল ইসলাম পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিবুল হাসান রনি। তিনি পেয়েছেন ১৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ আলম পেয়েছেন ১০৫ ভোট।
নির্বাচনে বিজয়ীরা হলেন-সহসভাপতি রাসেল শেখ (১০৩ ভোট) , হযরত আলী (৮৭), সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন (১২৩) , সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান (১৩১), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম ছুট্টু (৯৫), প্রচার সম্পাদক কামরুজ্জামান (১২৭), কার্যনির্বাহী সদস্য আরিফ শেখ (১৩৯), সহিদুল ইসলাম বাবু (১৩৪), মোঃ সোহেল (১২০) ও আজিজুল ইসলাম পেয়েছেন (১০৮) ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মাহাবুবুর রহমান মজনু, সদস্য মোর্তূজা হোসেন ও লিয়াকত আলী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)