ফুলতলা (খুলনা) প্রতিনিধি : দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার শরীফ মোহাম্মদ ভুঁইয়ার মাতা মনোয়ারা বেগম (৮০) শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে দামোদর গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ মাগরিব দামোদর পূর্বপাড়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইশবাল হোসেন ও প্রিন্সিপাল গাওসুল আজম হাদি, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শিল্পপতি ফেরদৌস আহমেদ ভুইয়া, লেলিন ভুঁইয়া, খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, জামায়াতের উপজেলা আমির অধ্যাপক আঃ আলিম মোল্যা, শেখ আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু তাহের রিপন, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান মোল্যা নান্না, মোতাহার হোসেন কিরণ, আশরাফুল আলম কচি, বণিক নেতা এনামুল হোসেন পারভেজ, বরকত আলী ভুইয়া বাটুল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।