নিজস্ব প্রতিবেদক : আলাদা অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটককৃতরা হলো, শহরের নীলগঞ্জ সাহাপাড়ার জাকির হোসেনের ছেলে রুবেল হোসেন ওরফে সার্কিট রুবেল, বাগআঁচড়া আমলাই প্রাইমারি স্কুলের পেছনের আব্দুল জলিলের ছেলে ইসরাফিল হোসেন ও সাতমাইল মাঠপাড়ার নজরুল ইসলামের ছেলের সাদ্দাম হোসেন।
এসআই কামাল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানের পেছনের রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে রুবেল হোসেন ওরফে সার্কিট রুবেলকে আটক ও তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপরদিকে, এসআই বাবলা দাস জানান, শার্শার বাগআচঁড়া আমতলা এলাকার ইসরাফিল ও সাদ্দামকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।