Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চাইনিজ কুড়ালসহ যুবক আটক কারাগারে

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৭:৩৫:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় থেকে চাইনিজ কুড়ালসহ ইমরান খান টুটুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। টুটুল নীলগঞ্জ তাঁতীপাড়ার নুর ইসলাম খানের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সামছুল হক বাদী হয়ে টুটুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন। টুটুলকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চাইনিজ কুড়াল হাতে নিয়ে এলাকায় ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে টুটুলকে আটক ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)